২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ দলের পাকিস্তান সফর স্থগিত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাকিস্তান সফর স্থগিত হয়ে গেছে। পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে যুব দলের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তাদের সেই উদ্বেগের অবসানও ঘটিয়েছিল বাংলাদেশ হাইকমিশন ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 02:50 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, ৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের পাকিস্তান সফর স্থগিত হয়ে গেছে। পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে যুব দলের ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তাদের সেই উদ্বেগের অবসানও ঘটিয়েছিল বাংলাদেশ হাইকমিশন ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই কারণে ৭ নভেম্বর পাকিস্তান যাওয়ার কথা থাকলেও তা পুনর্র্নিধারিত হয় ৯ নভেম্বর। শুক্রবার রাত ১১টায় পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার সূচি চূড়ান্ত হয়। কিন্তু বৃহস্পতিবার আবার করাচির বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে সেখানে ক্রিকেট দল না পাঠানোর পরামর্শ দেওয়া হলে এই সফর স্থগিত হয়ে যায়। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম-কে বলেছেন, "ডেপুটি হাইকমিশন আমাদের ১৫ নভেম্বরের আগে পাকিস্তানে দল না পাঠানোর পরামর্শ দিয়েছে।" যদিও এর আগে ক্রিকেটারদের নিরাপত্তা বিঘি