২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্রাম দেওয়া হচ্ছে মাশরাফি ও রাজ্জাককে

খুলনার অধিনায়ক হাবিবুল বাশার শুরু থেকেই বলে আসছিলেন, "মাশরাফির ওপর খুব চাপ পড়ে যাচ্ছে। ওকে আসলে একটু বিশ্রাম দেওয়া উচিত।" পেসার ডলার মাহমুদ অনুর্ধ্ব-১৯ দলে যোগ দেওয়ায় জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে খুলনার বোলিং শক্তি খর্ব হয় কিছুটা। যে কারণে চাইলেও সর্বশেষ রাউন্ডে দেশসেরা পেসারকে বিশ্রাম দেওয়া হয়নি হাবিবুলের। অবশ্য ১০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া চতুর্থ রাউন্ডে মাশরাফি বিন মর্তুজা বিশ্রাম পাচ্ছেনই। সেই সঙ্গে খুলনার স্পিন আক্রমণের সেরা অস্ত্র আব্দুর রাজ্জাকও। দুজনকেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 03:56 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, ৭ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- খুলনার অধিনায়ক হাবিবুল বাশার শুরু থেকেই বলে আসছিলেন, "মাশরাফির ওপর খুব চাপ পড়ে যাচ্ছে। ওকে আসলে একটু বিশ্রাম দেওয়া উচিত।" পেসার ডলার মাহমুদ অনুর্ধ্ব-১৯ দলে যোগ দেওয়ায় জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে খুলনার বোলিং শক্তি খর্ব হয় কিছুটা। যে কারণে চাইলেও সর্বশেষ রাউন্ডে দেশসেরা পেসারকে বিশ্রাম দেওয়া হয়নি হাবিবুলের। অবশ্য ১০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া চতুর্থ রাউন্ডে মাশরাফি বিন মর্তুজা বিশ্রাম পাচ্ছেনই। সেই সঙ্গে খুলনার স্পিন আক্রমণের সেরা অস্ত্র আব্দুর রাজ্জাকও। দুজনকেই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চতুর্থ রাউন্ডে নিজেদের মাঠ বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে খুলনার প্রতিপক্ষ রাজশাহী। এই ম্যাচ থেকে জাতীয় দলের গুরুত্বপূর্ণ দুই বোলারকে রেহাই দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিসিবির মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলম ববি বলেছেন, "সামনে বাংলাদেশের ব্যস্ত সফরসূচী আছে। তার ওপর ওরা দুজনেই দলের গুরুত্বপূর্ণ বোলার। তাই সাবধানতা হিসেবেই ওদেরকে চতুর্থ রাউন্ডে বিশ্রামে পাঠাচ্ছি আমরা। তবে পরবর্তী রাউন্ডগুলোতে ওরা খেলবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০০১ঘ.