২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিলেন স্মিথ

এক সঙ্গে বেশ কয়েকটি অভিযোগ উঠেছে গ্রায়েম স্মিথের বিরুদ্ধে। তিনি এক জন স্বৈরাচারী, দলের কয়েক জন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে তেমন অন্তরঙ্গ নন। এবং সবচেয়ে বড় অভিযোগ, দক্ষিণ আফ্রিকার অধিনায়কের নাকি আলাদা একটা দলও আছে! সেই দলই নিয়ন্ত্রণ করে পুরো দলকে। সন্দেহ নেই, প্রত্যেকটি অভিযোগই মারাত্মক। তবে 'উইজডেন ক্রিকেটার সাউথ আফ্রিকা' পত্রিকার সঙ্গে কথা বলার সময় স্মিথ জানিয়েছেন, সবগুলো অভিযোগই ভিত্তিহীন। এই সব অভিযোগ উড়িয়ে দিতেও তিনি প্রস্তুত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2007, 03:00 PM

Updated : 26 Aug 2022, 08:46 PM

লাহোর, ১০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক সঙ্গে বেশ কয়েকটি অভিযোগ উঠেছে গ্রায়েম স্মিথের বিরুদ্ধে। তিনি এক জন স্বৈরাচারী, দলের কয়েক জন সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে তেমন অন্তরঙ্গ নন। এবং সবচেয়ে বড় অভিযোগ, দক্ষিণ আফ্রিকার অধিনায়কের নাকি আলাদা একটা দলও আছে! সেই দলই নিয়ন্ত্রণ করে পুরো দলকে। সন্দেহ নেই, প্রত্যেকটি অভিযোগই মারাত্মক। তবে 'উইজডেন ক্রিকেটার সাউথ আফ্রিকা' পত্রিকার সঙ্গে কথা বলার সময় স্মিথ জানিয়েছেন, সবগুলো অভিযোগই ভিত্তিহীন। এই সব অভিযোগ উড়িয়ে দিতেও তিনি প্রস্তুত। "নিজের প্রতি দৃষ্টি দিতে আমি কখনোই ভয় পাই না .... এ ব্যাপারে আমি সব সময়ই সচেতন। দলের সঙ্গে যতটা সম্ভব বেশি সময় ব্যয় করার ব্যাপারেও আমি সজাগ"