২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফিদের রেড ফোর্ট অভিযান

ওভালে অস্ট্রেলিয়ার সঙ্গে দেখা হবে সোমবার। তার আগের রাতে মাশরাফি বাহিনীকে দেখা গেল লন্ডনের নামি রেস্তোরাঁ রেড ফোর্টে নৈশভোজে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 05:22 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

Image
খেলতে নেমে অটোগ্রাফ দেন নিয়মিতই। রেড ফোর্ট রেস্তোরাঁয়ও অটোগ্রাফ শিকারীদের হাত থেকে নিস্তার নেই মুশফিকুর রহিমের।
Image
ক্যামেরায় পোজ দিতে ব্যস্ত সাকিব আল হাসান, স্ত্রী শিশির ডুবে মোবাইল ফোনে।
Image
‘প্রস্তুত থেক, পরের ম্যাচে কিন্তু কিছু একটা করে দেখাতে হবে’- খাবারের জন্য অপেক্ষার ফাঁকে মোসাদ্দেককে কি সেটাই বলছিলেন তামিম?
Image
অধিনায়ক হিসেবে মাঠে যেমন সেরা মাশরাফি বিন মুর্তজা, তেমনি মাঠের বাইরে ছেলেমানুষিতেও এগিয়ে। খাবার টেবিলেও ইমরুল কায়েসের সঙ্গে মাশরাফির খুনসুঁটি। স্ত্রী শিশিরকে নিয়ে দর্শক সাকিব আল হাসান।
Image
রেড ফোর্টে মুশফিকুর রহিমের মতো অনেকেরই সঙ্গী হয়েছিলেন পরিবারের সদস্যরা।
Image
মাঠের চিন্তা মাঠে, তার আগে রেড ফোর্টে নির্মল আড্ডায় টাইগাররা।
Image
অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে এই মেজাজটাই শক্তি জোগাবে নির্ভার থাকতে। অধিনায়ক আর সহ-অধিনায়কের সঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান।
Image
ক্রিকেট ছেড়েছেন অনেকদিন, তারপরও ক্রিকেটই আছেন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়। যেমন ছিলেন রেড ফোর্টে আড্ডায়।
Image
অনেক হয়েছে, এবার পেটপূজো
Image
খাবারের ফাঁকে রেড ফোর্টের শেফদের সঙ্গে ছবি তোলার আবাদরও মেটাতে হলো মুস্তাফিজুর রহমানকে।
Image
দলের তরুণদের মধ্যে তাদের দায়িত্ব অনেক। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে সেই কথাটাই কি সেরে নিলেন মুস্তাফিজ আর মোসাদ্দেক?
Image
দলকে মাতিয়ে রাখতে মাশরাফির জুড়ি নেই। খাবার টেবিলে মাশরাফি কিছু বলতেই হেসে ফেললেন মাহমুদউল্লাহ।
Image
ডিনারে এসেও কেন যেন হঠাৎ সিরিয়াস মনে হলো মাশরাফিকে।
Image
কর্মকর্তাদের সঙ্গে রেড ফোর্টের বাইরে বিসিবি প্রধান নাজমুল হাসান।