২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচক কমিটিতে হাবিবুলের জায়গায় সাজ্জাদ

নির্বাচক কমিটির খোলনলচে পাল্টে ফেলেছে বিসিবি। শুধু গড়ন নয়, পরিবর্তন এসেছে কমিটির সদস্যেও। নির্বাচক কমিটিতে নতুন মুখ সাজ্জাদ আহমেদ (শিপন)। আগের কমিটির অন্যতম নির্বাচক হাবিবুল বাশারকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু মেয়েদের জাতীয় দল নির্বাচনের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 08:23 PM

Updated : 12 Apr 2022, 02:18 AM

আগের কমিটির প্রধান নির্বাচক ফারুক আহমেদ ও অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদিনের সঙ্গে যুক্ত হচ্ছেন সাজ্জাদ। ১৯৯৫ এশিয়া কাপে বাংলাদেশের হয়ে দুটি ম্যাচ খেলা সাবেক এই ব্যাটসম্যান অনেক দিন থেকেই কাজ করছিলেন জুনিয়র (বয়সভিত্তিক দলগুলির) নির্বাচক হিসেবে। আর হাবিবুল এখন থাকবেন মেয়েদের দল নিয়েই।

রোববার বিসিবি সভা শেষে সংবাদ সম্মেলনে এই রদবদলের কথা জানালেন বিসিবি প্রধান নাজমুল হাসান।

“আমরা একজনকে নিচের থেকে উপরে নিয়ে আসছি। আরেকজন নেমে যাচ্ছে। সুমন চলে যাচ্ছে উইমেন্স কমিটিতে। সে এককভাবে পুরো বিষয়টি দেখবে। তাকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ওদিক থেকে শিপন চলে আসবে উপরে।”

সাজ্জাদ চলে যাওয়ায় জুনিয়র নির্বাচক কমিটিতেও যুক্ত হচ্ছে নতুন মুখ। তবে একজন নয়, দুজন। সাবেক ব্যাটসম্যান এহসানুল হক জুনিয়র নির্বাচক হিসেবে আছেন আগে থেকেই। সঙ্গে যোগ হচ্ছেন সাবেক ওপেনার হান্নান সরকার ও সাবেক পেসার হাসিবুল হোসেন।

পুরনো খবর:

দ্বি-স্তর টেস্ট নিয়ে আলোচনাই করল না বিসিবি!
ক্লাবগুলোকে বিসিবির ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন রুবেল
আবাহনী-দোলেশ্বর ম্যাচে কি হয়েছিল জানতে কমিটি
সিলেট সুপার স্টার্সের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বিসিবি