২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ ঠিক ছিল না’

টি-টোয়েন্টি বিশ্বকাপে শিষ্যদের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট চন্দিকা হাথুরুসিংহে। তবে নিউ জিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে দলের ব্যাটিং অ্যাপ্রোচ ঠিক ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান কোচ।

ক্রীড়া প্রতিবেদক

কলকাতা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 08:19 PM

Updated : 12 Apr 2022, 01:42 AM

শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নিউ জিল্যান্ডের দেওয়া ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 
 
ম্যাচ শেষে সংবাদে সম্মেলনে হাথুরুসিংহে এই ম্যাচ বাদ দিয়ে পুরো টুর্নামেন্টে দলের ব্যাটিং অ্যাপ্রোচে তিনি খুশি, “আমার মতে, আমরা কন্ডিশন বুঝে ভালোই ব্যাট করেছি এই টুর্নামেন্টে। তবে আজকে আমাদের ব্যাটিংয়ের অ্যাপ্রোচ ঠিক ছিল না। অন্য ম্যাচগুলোয় আমরা খারাপ করিনি। অস্ট্রেলিয়া ম্যাচে শুরুতে আরেকটু রান করলে ভালো হতো, এই তো।” 
 
দুই গতির উইকেটে লক্ষ্যটা ১২০ রানের আশেপাশে পেলে খেলার চিত্রটা অন্যরকম হত বলে মন্তব্য করেন হাথুরুসিংহে।
 
“এই উইকেট আমার মতে, ১৪০ রানের উইকেট নয়। হয়ত ১২০-১৩০ রানের উইকেট। প্রথম ৪-৫ ওভার থেকেই বল নিচু হচ্ছিল। বলের শক্তভাব কেটে গিয়েছিল। বল নিচু হচ্ছিল এবং দুরকম গতির ছিল।” 
 
দেড়শ’ রানের কাছাকাছি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সংগ্রাম করতে হয় বাংলাদেশের ব্যাটসম্যান। নিউ জিল্যান্ডের বোলারদের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেননি তারা। 
 
হিসেবি বোলিং করা নিউ জিল্যান্ডের বোলাররা প্রশংসা পান বাংলাদেশ কোচের।
 
“নিউ জিল্যান্ডের কৃতিত্ব অবশ্যই কেড়ে নিচ্ছি না আমরা। ওদের বোলাররার কন্ডিশন বুঝে দারুণ বুদ্ধিমত্তায় বোলিং করেছে। তবে দিন শেষে আবারও বলতে হবে, আমাদের ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ ঠিক ছিল না।”

পুরনো খবর:

প্রতিপক্ষের মুখে মুস্তাফিজ স্তুতি