২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজের বিশ্বকাপ দলে নতুন মুখ লুইস

চোট পেয়ে ছিটকে পড়া লেন্ডল সিমন্সের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের নতুন মুখ এভিন লুইস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2016, 09:54 PM

Updated : 12 Apr 2022, 01:34 AM

গত মাসে ঘোষণা করা ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে ছিলেন সিমন্স। কিন্তু গত সপ্তাহে পিঠে চোট পেয়ে ছিটকে পড়েন ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যান।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া লুইস সাম্প্রতিক সময়ে ঘরোয়া লিগে দারুণ ফর্মে ছিলেন। ত্রিনিদাদ ও টোবাগোর হয়ে ছয় ম্যাচে একটি করে শতক ও অর্ধশতকসহ মোট ২২১ রান করেছেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।

মঙ্গলবার ভারতে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টেন-এ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এক নম্বর গ্রুপে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও প্রথম পর্ব থেকে উঠে আসা একটি দল।