২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য শিরোপা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ভালোভাবে সেরে নিতে এশিয়া কাপ বাংলাদেশের জন্য বড় এক মঞ্চ। তবে এই টুর্নামেন্টকে কেবল বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন না মাহমুদউল্লাহ। শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2016, 08:07 PM

Updated : 11 Oct 2022, 07:48 PM

পুরনো খবর:

টি-টোয়েন্টিতেও বাংলাদেশের জ্বলে ওঠার প্রত্যয়
মাশরাফির জন্য ট্রফি চান মাহমুদউল্লাহ
এশিয়া কাপে আগ্রাসী ক্রিকেট খেলবে বাংলাদেশ

সোমবার শেষ হয়েছে এশিয়া কাপের বাছাই পর্ব। বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে স্বাগতিক বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে চূড়ান্ত পর্ব।

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে দলের অনুশীলনের পর মাহমুদউল্লাহ জানান, শিরোপার জন্যই প্রস্তুত হচ্ছেন তারা।

“শুধু অনুশীলন অবশ্যই নয়। যখন ম্যাচ হবে, আমরা অবশ্যই লড়াই করব চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমাদের দলের জন্য শুরুটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। শুরুটা ভালো হলে আমরা সেখান থেকে এগিয়ে যেতে পারব।”

মাহমুদউল্লাহ জানান, পূর্ণ শক্তির ভারতকে সমীহ করেন তারা। তবে প্রতিপক্ষ নয় নিজেদের নিয়েই ভাবছে দলের সবাই। 

“সাম্প্রতিক সময়ে ভারত খুব ভালো ক্রিকেট খেলছে। আমাদেরও খুব ভালো খেলতে হবে। আমরা শুধু আমাদেরটা নিয়েই ভাবছি। আমরা আত্মবিশ্বাস নিয়ে শুরু করলে বাকিটা আপনা-আপনি এসে যাবে। মোমেন্টাম সাথে নিয়ে যেতে পারলে ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করতে পারব।”