২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কঠিন’ উইকেটে পরিণত শান্ত

উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল দেখে শুরুর পরিকল্পনা পাল্টে পরিস্থিতির দাবি মেটানো ব্যাটিং করেছেন বাংলাদেশ যুব দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2016, 06:17 PM

Updated : 12 Apr 2022, 01:18 AM

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ে বড় অবদান ছিল শান্তর। ২৪০ রানের ইনিংসের মূল ভিত্তি ছিল এই বাঁহাতির ৭৩ রানের সময়োপযোগী ইনিংস। মন্থর উইকেটে এক প্রান্ত আগলে রেখে পথ হারাতে দেননি দলকে। বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ৪৩ রানের জয়ে ম্যাচ-সেরা শান্তই।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত জানালেন, পরিস্থিতি উপলব্ধি করেই বদলে ফেলেছিলেন নিজের শুরুর পরিকল্পনা।

“প্রথমে পরিকল্পনা ছিল উইকেটে গিয়ে আমি স্ট্রাইক রোটেট করব, সিঙ্গেল খেলব। পাশাপাশি বাজে বল পেলে মারব। কিন্তু উইকেট কঠিন ছিল, বল ব্যাটে আসছিল না ঠিকমত। দলের ২-৩ টি উইকেটও পড়ে গেল। তখন ঠিক করেছিলাম, আর শট খেলব না। সিঙ্গেল খেলে ইনিংসটা এগিয়ে নেব।”

যদিও আরও বেশি সিঙ্গেল নিতে না পারার দায় দেওয়া যায় শান্তসহ বাংলাদেশের সব ব্যাটসম্যানকেই। সেটা স্বীকার করেই শান্ত দায় দিলেন উইকেটকে।

“উইকেট কঠিন ছিল আগেই বলেছি। বলে বলে সিঙ্গেল নেওয়া কঠিন ছিল। ওদের ফিল্ডিংও ছিল দুর্দান্ত। এজন্য আমাদের সিঙ্গেল নেওয়া একটু কঠিন ছিল। তবে সব মিলিয়ে আমরা ভালোই করেছি।”

পুরনো খবর:

এখন ‘উড়ে উড়ে’ খেলবে বাংলাদেশ!
অভিজ্ঞতা কাজে লেগেছে বাংলাদেশের