২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃসময়ে বদলেছে জহুরুলের জীবন দর্শন

দুঃসময়ে বদলে গেছে জহুরুল ইসলামের জীবন দর্শন। জাতীয় দলে খেলা নিয়ে এখন আর ব্যস্ত হচ্ছেন না এই টপ অর্ডার ব্যাটসম্যান। তিনি জানিয়েছেন, এখন ক্রিকেট খেলে যেতে পারলেই খুশি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2015, 12:42 AM

Updated : 12 Oct 2022, 04:40 PM

পুরনো খবর:

আর পেরে উঠছেন না মাশরাফি
জহুরুলের জন্য খুশি মাশরাফি
‘লিটনকে বাদ দেওয়ার প্রশ্নই উঠে না’
রংপুরকে শীর্ষে ফেরালেন জহুরুল

দেশের হয়ে ২৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জহুরুল। তিন ধরনের ক্রিকেটেই সর্বশেষ দেশের হয়ে খেলেছেন ২০১৩ সালে। গত দুই বছর ধরে পারিবারিক-ব্যক্তিগত সমস্যা পিছু ছাড়ছিল না এই ক্রিকেটারকে। সব কিছু পিছনে ফেলে মাঠে ফেরা জহুরুল জানিয়েছেন, এখন ক্রিকেট খেলে যেতে পারলেই তিনি খুশি।
 
“এখন আর কিছুই ভাবি না। ছোট বেলায় জাতীয় দলে খেলা নিয়ে খুব ব্যস্ত হতাম। তখন খুব হইচই করে অনুশীলন করতাম। এখন আর তেমন কিছু করি না। এখন কেবল ক্রিকেট উপভোগ করতে চাই।”
 
জহুরুল জানান, মেয়ের অসুস্থতার জন্য অনেক কষ্ট করতে হয়েছে তাকে। এর মধ্যেই আবার ছেলের বাবা হয়েছেন তিনি। দুই বছরে দুটি অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে।
 
“একেবারে ব্যক্তিগত, পারিবারিক সমস্যায় ছিলাম। মনে হচ্ছিল হারিয়ে যাচ্ছিলাম। এখন সব কিছু ভালো।”
 
টানা দুই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে খুশি জহুরুল। তবে তাকে সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলা নির্ভুল ইনিংসটি।
 
“ঠিক মতো খেললে ৩০ রানের একটা ইনিংসেও অনেক আনন্দ পাওয়া যায়। এই ইনিংসটি তেমনই একটি। আমি যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবেই পেরেছি। অনেক দিন পরে খেলতে নেমে কিছু কিছু রান পাচ্ছি, তাই ভালো লেগেছে।”