‘আইসিসি একাদশে মুস্তাফিজের থাকাটা প্রাপ্য ছিল’
কুমার সাঙ্গাকারার মতে, আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে মুস্তাফিজের থাকাটা প্রাপ্য ছিল।
ঢাকা ডায়নামাইটস সতীর্থ মুস্তাফিজের সঙ্গে বর্ষসেরা ওয়ানডে একাদশে আছেন সাঙ্গাকারাও।
“আইসিসির বর্ষসেরা দলে থাকতে পারাটা অবশ্যই সম্মানের বিষয়। এই দলে মুস্তাফিজও আছে। সে ভালো খেলে দাবিটা জানিয়ে রেখেছিল।”
শ্রীলঙ্কার এই কিংবদন্তি খেলা ছাড়ার পরও বর্ষসেরা একাদশে সুযোগ পেয়ে অবাকই হয়েছেন।
“আমি এর মধ্যেই অবসর নিয়েছি। তারপরও আইসিসির দলে থাকাটা অবাক হওয়ার মতো বিষয়। গত বছর কিছুটা ভালো খেলেছি বলেই হয়তো এটা হয়েছে। সব মিলিয়ে ভালো লাগছে,” যোগ করেন সাঙ্গাকারা।
