২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরে বৃষ্টির জয়

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর ভেজা আবহাওয়ার কারণে ব্যাঙ্গালোর টেস্টের পঞ্চম দিনেও বল মাঠে গড়ায়নি। টানা চার দিন খেলা না হওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টটি শেষ পর্যন্ত ড্র হয়েছে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 05:17 PM

Updated : 12 Oct 2022, 04:29 PM

পণ্ড না হওয়া নবম সংক্ষিপ্ততম টেস্টটি পঞ্চম ও শেষ দিন বুধবার দুপুরের আগেই ড্র ঘোষণা করেন আম্পায়াররা।
 
ব্যাঙ্গালোর টেস্টে মাত্র ৮১ ওভার খেলা হয়। ভারতে এর চেয়ে কম ওভারের টেস্ট আর একটিই হয়েছে।  
 
প্রথম দিন টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ৫৯ ওভারে ২১৪ রানে গুটিয়ে যায় । ভারত দিন শেষ করেছিল ২২ ওভারে বিনা উইকেটে ৮০ রান তুলে।
 
ম্যাচে ভালো অবস্থায় থাকার পরও বৃষ্টির কারণে ড্র পাওয়ায় একটু যেন হতাশ ভারত অধিনায়ক বিরাট কোহলি। 
 

“এটা পরিতাপের বিষয় যে, এরকম ভালো অবস্থানে থেকে আমরা টেস্ট ম্যাচটির চারটি দিন হারালাম।” ম্যাচে ভালো অবস্থায় না থাকলেও বিষয়টি নিয়ে হতাশ দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হাশিম আমলা।  “আমি মনে করি, ম্যাচটি ভারসাম্যপূর্ণ অবস্থায় ছিল। ম্যাচের পরিণতি কি হতে পারে এটা আপনি দ্বিতীয় বা তৃতীয় দিনে কখনওই জানবেন না।” চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ভারত। সিরিজের পরের ম্যাচটি নাগপুরে শুরু হবে আগামী বুধবার।