২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরে চতুর্থ দিনেও বল মাঠে গড়ায়নি

বৃষ্টিতে ভেসে গেছে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2015, 05:01 PM

Updated : 12 Oct 2022, 04:28 PM

টানা বৃষ্টিতে ম্যাচের দ্বিতীয় আর তৃতীয় দিনে মাঠে গড়ায়নি একটি বলও।  
 
ভারতে কোনো টেস্ট ম্যাচের তিন দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার সবশেষ উদাহরণটি ১০ বছর আগের। সেবার চেন্নাইয়ে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের তিন দিন বৃষ্টি কেড়ে নিয়েছিল। 
 
ব্যাঙ্গোলোর টেস্টের প্রথম দিনে টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা গুটিয়ে যায় ২১৪ রানেই। ভারত দিন শেষ করেছিল বিনা উইকেটে ৮০ রানে।