২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পাশেই ভারতীয় আম্পায়ার!

ভারত-দক্ষিণ আফ্রিকার সিরিজের চতুর্থ ওয়ানডেতে দুই পাশেই দাঁড়াবেন ভারতীয় আম্পায়ার। ভারত থেকে প্রত্যাহার করা আলিম দারের পরিবর্তে সুন্দরম রবিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 07:35 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম তিন ওয়ানডের মত শেষ দুই ম্যাচেও আম্পায়ার থাকার কথা ছিল আলিম দারের। কিন্তু উগ্রবাদী রাজনৈতিক দল শিব সেনার হুমকির মুখে সোমবার পাকিস্তানি এই আম্পায়ারকে সরিয়ে নেয় আইসিসি।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দারের পরিবর্তে সুন্দরম রবির নাম জানায় আইসিসি।

দ্বিপাক্ষিক সিরিজে এক প্রান্তে স্বাগতিক দেশের আম্পায়ার ও আরেক প্রান্তে নিরপেক্ষ আম্পায়ার থাকার নিয়ম। ‘সূচির ঘনত্বের’ কারণে এই ম্যাচে দুজন ভারতীয় আম্পায়ার রাখতে হচ্ছে বলে জানিয়েছে আইসিসি।

‘ব্যতিক্রমী পরিস্থিতি’ বিবেচনায় নিয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দেশের বোর্ডই এতে একমত হয়েছে বলে দাবি করা হয় আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে।

আগামী বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ওয়ানডে হবে চেন্নাইয়ে।

পুরনো খবর:

শিব সেনার বিক্ষোভে মনোহর-শাহরিয়ার বৈঠক পণ্ড
হুমকির মুখে ভারত থেকে আলিম দারকে সরিয়ে নিল আইসিসি
ভারত ছাড়ছেন আকরাম, শোয়েবও