২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল ক্রিকেটারদের লটারি বৃহস্পতিবার

এগিয়ে আনা হয়েছে বিপিএল ক্রিকেটারদের ‘প্লেয়ার্স বাই চয়েজ’ বা লটারির তারিখ। ২৬ অক্টোবর হওয়ার কথা থাকলেও এখন সেটি হবে ২২ অক্টোবর।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2015, 04:32 PM

Updated : 22 Aug 2022, 01:34 PM

বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুস মঙ্গলবার বিসিবি কার্যালয়ে সংবাদমাধ্যমকে জানান, ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

“ফ্র্যাঞ্চাইজিগুলো আমাদের বলেছিল যে ২৬ তারিখ একটু দেরি হয়ে যায়। দেশী ক্রিকেটারদের সহ বিদেশী ক্রিকেটারদের নিয়ে দল গোছানোর জন্য তারা সময় বেশি পাবে না। তাদের অনুরোধেই আমরা তারিখ এগিয়ে এনেছি।”

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানালেন, লটারি এগিয়ে আনার সিদ্ধান্তের একটা বড় কারণ ছিল আগামী মাসের জিম্বাবুয়ে সিরিজও।

“আগামী ২ বা ৩ নভেম্বর হয়ত জিম্বাবুয়ে আসছে। ওই সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেলে ফ্র্যাঞ্চাইজিগুলো আর জাতীয় ক্রিকেটারদের পাবে না। ক্রিকেটারদের সঙ্গে দলগুলো আলোচনা, বাণিজ্যিক কর্মকান্ডের ব্যাপার আছে। এজন্য তাদের অনুরোধেই তারিখ এগিয়ে আনা হয়েছে।”

বিপিএলে প্রায় সব সিদ্ধান্তই শেষ পর্যন্ত বদল হয়ে আসছে কয়েক দফা। তবে জালাল ইউনুস নিশ্চিত করলেন, এই সিদ্ধান্ত চূড়ান্ত, এটার আর নড়চড় হবে না।