২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসএলে সাকিব? 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দেখা যেতে পারে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2015, 07:22 PM

Updated : 12 Oct 2022, 04:13 PM

এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে পিএসএলের বিদেশি খেলোয়াড়দের তালিকায় আছেন তিন ধরনের ক্রিকেটেই আইসিসি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাকিব।
 
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, ইংল্যান্ডের ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে সাকিবের।
 
১৫১ টি-টোয়েন্টিতে ১০টি অর্ধশতকসহ ২০.৮০ গড়ে সাকিবের রান ২ হাজার ৪৯৭। তার সর্বোচ্চ অপরাজিত ৮৭ রান। ১৯.৮৫ গড়ে ১৮৪টি উইকেট রয়েছে তার। দুইবার নিয়েছেন পাঁচ উইকেট। তার সেরা বোলিং ৬ রানে ৬ উইকেট। 
 

পাকিস্তানের পাঁচ প্রাদেশিক রাজধানী লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েত্তা ও ইসলামাবাদকে নিয়ে হতে যাওয়া পিএসএলের প্রথম আসরের ২৪টি ম্যাচ হবে আগামী বছরের ৪ থেকে ২৪ ফেব্রুয়ারি। সাকিব ছাড়া পিএসএলের বিদেশি খেলোয়াড়দের তালিকায় আছেন কেভিন পিটারসেন, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, সুনিল নারাইন, জেসি রাইডার, অ্যাঞ্জেলো ম্যাথিউস, লাসিথ মালিঙ্গারা।