২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড 

আইসিআরসি আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয় জয় পেয়েছে ইংল্যান্ড। উত্তেজনা ছড়ানো ম্যাচে ৩ রানে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে তারা। 

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 05:07 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তান। বৃহস্পতিবারের ফাইনালে মুখোমুখি হতে যাওয়া দুই দলেরই পয়েন্ট ছয় করে। দুই জয় পাওয়া স্বাগতিক বাংলাদেশের পয়েন্ট চার।  
 
মঙ্গলবার বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৫১ রান করে ইংল্যান্ড। 
 
ইংল্যান্ডের সর্বোচ্চ ৫০ রান করেন ক্যালাম ফ্লিন। তার ৪৪ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও দুটি ছক্কায়।  দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হ্যামন্ডের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক ইয়ান নাইন অপরাজিত ২৭ ও গর্ডন ল্যাইডওয়ান ২১ রান করেন।
 
আফগানিস্তানের আশরাফ ২৫ রানে দুই উইকেট নেন।
 
জবাবে ১ বল বাকি থাকতে ১৪৮ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
 
আফগানিস্তানের সর্বোচ্চ ২৯ রান করেন মাহমুদ উল্লাহ। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান আসে হাসিবুল্লাহর ব্যাট থেকে। এছাড়া জুবায়ের করেন ২৪ রান।
 
ইংল্যান্ডের হ্যামন্ড ২৫ রানে তিন উইকেট নেন। এছাড়া ফ্লিন তিন উইকেট নেন ৩৩ রানে।    
 
আন্তর্জাতিক রেডক্রসের সঙ্গে এ টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও বিসিবি।
 
দেশের প্রথম অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই টুর্নামেন্টের মিডিয়া পার্টনার।