২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিমের চক্রপূরণ

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে অর্ধশতক করে ক্যারিয়ারের একটা চক্রপূরণ করেছেন তামিম ইকবাল। ৮টি দেশের বিপক্ষে টেস্ট খেলে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেললেন সব দলের বিপক্ষেই।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2015, 02:30 PM

Updated : 12 Oct 2022, 04:05 PM

পুরনো খবর:

চট্টগ্রাম টেস্ট বন্ধ করার হুমকি দিয়েছিলেন ম্যাচ রেফারি
মুশফিক-সাকিব পানে তাকিয়ে বাংলাদেশ
বাংলাদেশকে এগিয়ে রাখছেন ল্যাঙ্গেভেল্টও
বিরল ঘটনার সাক্ষী চট্টগ্রাম টেস্ট!
বাংলাদেশের লক্ষ্য ৪০০ রান
'ফিরবেন' দেয়ালে পিঠ ঠেকে যাওয়া স্টেইন
লিটনকে ইতিবাচক ব্যাটিংয়ের পরামর্শ
স্টেইনদের বলে দক্ষতার পরীক্ষা
হতাশ মাহমুদউল্লাহ
ব্যাকফুট পাঞ্চে মাহমুদউল্লাহর হাসি
উইকেট বুঝেই সতর্ক ব্যাটিং

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তামিমের টেস্ট রেকর্ড ছিল সবচেয়ে বাজে। এবারের আগে চার টেস্ট খেলে ৮ ইনিংসে রান করেছিলেন মাত্র ১০৩। গড় ছিল ১২.৮৭, সর্বোচ্চ ছিল ৩১। রেকর্ডটি ভদ্রস্থ করার সুযোগ ছিল এবার। শুরু থেকেই তামিম ছিলেন বেশ সতর্ক। নিজের সহজাত শট খেলার প্রবণতা দমিয়ে রেখে খেলছিলেন সাবধানী ইনিংস।

সতর্ক ব্যাটিংয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পেয়েছেন। ১১৯ বলে ছুঁয়েছেন পঞ্চাশ, বাউন্ডারি ছিল মাত্র দুটি! তামিমের ক্যারিয়ারের মন্থরতম অর্ধশতক অবশ্য এটিও নয়। গত নভেম্বরে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চাশ ছুঁয়েছিলেন ১৬৯ বলে। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায় ১৪৬ বলে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই চট্টগ্রামেই পঞ্চাশ ছুঁয়েছিলেন ১৩৩ বলে।

এবারের এই পঞ্চাশে ৮টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে পঞ্চাশ ছোঁয়ার চক্র পূরণ হলো তামিমের। এখনও টেস্ট খেলার সুযোগ পাননি কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই মৌসুমের আগে তিনটি দেশের বিপক্ষে পঞ্চাশ ছিল না তামিমের-জিম্বাবুয়ে, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চাশ ছুঁয়ে সেটিকে রূপ দিয়েছিলেন শতকে। পরের টেস্টেও করেছিলেন শতক ও অর্ধশতক। পাকিস্তানের বিপক্ষে প্রথম পঞ্চাশ ছোঁয়ার স্বস্তিকে রূপ দিয়েছেন দ্বিশতকের আনন্দে। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও পঞ্চাশ করে ফেললেন, তবে তা নিতে পারলেন না তিন অঙ্কে; ফিরে গেছেন ৫৭ রানে।

আউটের ধরণও ছিল বেশ হতাশাজনক। অনিয়মিত বোলার ডিন এলগারের নিরীহ এক ফুলটসে সুইপ খেলতে গিয়ে হয়েছেন বোল্ড। এর আগে অবশ্য মাহমুদউল্লাহর সঙ্গে ৮৯ রানের জুটিতে দলকে গড়ে দিয়েছেন বেশ শক্ত ভিত।

৮টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে খেলে সবকটির বিপক্ষে পঞ্চাশ করেছেন তামিম ছাড়া বাংলাদেশের আর মুশফিকুর রহিম। মুশফিকও এখনও খেলার সুযোগ পাননি অস্ট্রেলিয়ার বিপক্ষে। সুযোগটি পেয়েছিলেন হাবিবুল বাশার এবং কাজেও লাগিয়েছেন। সবকটি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষেই পঞ্চাশ আছে বাংলাদেশের কেবল হাবিবুলেরই।

বাংলাদেশের এই দলের কেউই অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেননি। তবে অপেক্ষা ফুরাচ্ছে শিগগিরই। আগামী সেপ্টেম্বরেই ২টি টেস্ট খেলতে আসছে অস্ট্রেলিয়া। হাবিবুলের পাশে বসার সুযোগ তাই পাচ্ছেন তামিম-মুশফিক।