‘বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করেছে পাকিস্তান’
ভারতের সাবেক অলরাউন্ডার মদন লাল মনে করছেন, বড় ধরনের ভুল করেছে বাংলাদেশ।
আইসিসির সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছেন মদনলাল। ভারতের এই বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার বলেছেন, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়ে সঠিক কাজই করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।
নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ চেয়েছিল নিজেদের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে। কিন্তু তাতে সাড়ে দেয়নি আইসিসি। বিসিবির আবেদনের তিন সপ্তাহ পর শনিবার বাংলাদেশকে বাদ দিয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা স্কটল্যান্ডকে সুযোগ দেয় তারা।
মদন লাল মনে করেন, বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ায় বাইরের প্রভাব কাজ করেছে।
“আইসিসি খুব ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তানও তাদের (বাংলাদেশকে) ভুল পথে পরিচালিত করেছে। এখন স্কটল্যান্ডের সামনে দারুণ সুযোগ, তারা প্রচুর এক্সপোজার পাবে। বাংলাদেশ বড় ভুল করেছে।”
