২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বৃষ্টিতে পণ্ড ‘এ’ দলের তৃতীয় দিনের খেলা

দিনের শুরু থেকে টানা বৃষ্টিতে একটি বলও খেলা হয়নি বৃহস্পতিবার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2024, 03:44 PM

Updated : 10 Sep 2026, 12:14 PM

আরও একবার প্রকৃতির বাগড়া পড়ল বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনসের (‘এ’ দল) প্রথম চার দিনের ম্যাচে। বৃষ্টির বাধায় তৃতীয় দিনে কোনো খেলাই হয়নি। 

ইসলামাবাদ ক্লাব গ্রাউন্ডে বৃহস্পতিবার মধ্যাহ্ন বিরতির পরপর দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়। এর আগে প্রথম দিনেও অর্ধেকের বেশি সময় ছিল বৃষ্টির দাপট।

তিন দিন মিলিয়ে এখন পর্যন্ত খেলা হয়েছে মাত্র ১৩৪.৩ ওভার। যেখানে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান শাহিনস।

তৃতীয় দিন শেষে প্রথম ইনিংসে তাদের লিড ২৪৫ রানের। বাংলাদেশ ‘এ’ দলকে ১২২ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় দিন পর্যন্ত ৪ উইকেটে ৩৬৭ রান করে স্বাগতিকরা। তৃতীয় দিন আর কোনো রান যোগ করার সুযোগ পায়নি তারা।

পাকিস্তানকে বড় লিড এনে দেওয়ার কারিগর উমার আমিন। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ৩২তম সেঞ্চুরিতে ১৭৭ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া সাউদ শাকিল করেন ৭৬ রান। 

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

বাংলাদেশ ‘এ’ দল: ১২২

পাকিস্তান ‘এ’ দল: (আগের দিন ৩৬৭/৪) ৯০ ওভারে ৩৬৭/৪ (সাইম ১১, হুরাইরা ৩৯, আমিন ১৭৭, শাকিল ৭৬, গুলাম ২০*, সাদ ৩১*; হাসান ১৪-০-৫৩-০, তানজিম ১৭-২-৬৭-১, রাজা ১৪-১-৫৮-১, নাঈম ২৩-৫-৮১-১, মুরাদ ১৩-৩-৪৯-২, মুমিনুল ২-০-৮-০, জয় ৭-০-৩৯-০)