১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় ফিঞ্চের শাস্তি

অস্ট্রেলিয়ান অধিনায়কের নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

অনুপযুক্ত ভাষা ব্যবহার করায় ফিঞ্চের শাস্তি

অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2022, 08:46 PM

Updated : 10 Oct 2022, 09:30 PM

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেয়েছেন অ্যারন ফিঞ্চ। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে অস্ট্রেলিয়ান অধিনায়ককে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

পার্থ স্টেডিয়ামে রোববার ইংল্যান্ডের ইনিংসের নবম ওভারের সময় ফিঞ্চ অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন, যা ধরা পড়ে স্টাম্প মাইকে।

পরদিন সংবাদ বিজ্ঞপ্তিতে তার শাস্তির কথা জানায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি।  

নিজের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি ডেভিড বুনের দেওয়া শাস্তি মেনে নেন ফিঞ্চ। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম টি-টোয়েন্টিতে ৮ রানে হেরে তিন ম্যাচের সিরিজে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। বুধবার ক্যানবেরায় হবে দ্বিতীয় ম্যাচ।