০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ডকে হটিয়ে সিংহাসন পুনরুদ্ধার ভারতের

১৫ দিন পরই টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে চূড়ায় ফিরল এশিয়ার দলটি।

ইংল্যান্ডকে হটিয়ে সিংহাসন পুনরুদ্ধার ভারতের
উল্লাস করছেন ভারতের ক্রিকেটাররা। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 04:45 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান বেশিদিন ধরে রাখতে পারল না ইংল্যান্ড। জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে, ইংলিশদের হটিয়ে সিংহাসন পুনরুদ্ধার করল ভারত।

চলতি মাসের শুরুতে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে ভারতকে হারিয়ে, তাদেরকে টপকেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে ইংল্যান্ড। ঠিক ১৫ দিন পর আবারও চূড়ায় ফিরল শ্রেয়াস আইয়ারের দল।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টির ওই সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি ভারত। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে যায়, তারা হারে পরের চারটিই।

তবে, জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজটি এরই মধ্যে জিতে নিয়েছে ভারত। প্রথম টি-টোয়েন্টি ৭ উইকেটে জয়ের পর, শনিবার দ্বিতীয়টিতে তারা জেতে ৯০ রানে। দুই দলের তৃতীয় ও শেষ ম্যাচ রোববার।

ভারত ও দুইয়ে নেমে যাওয়া ইংল্যান্ডের রেটিং পয়েন্ট এখন সমান ২৬৮। 

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে পরের স্থানগুলোয় যথাক্রমে আছে; অস্ট্রেলিয়া (২৬০), নিউ জিল্যান্ড (২৪৭), দক্ষিণ আফ্রিকা (২৪৪), পাকিস্তান (২৪০), ওয়েস্ট ইন্ডিজ (২৩৪), বাংলাদেশ (২২৪), শ্রীলঙ্কা (২২১), আফগানিস্তান (২২০)।