২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল ইংল্যান্ড-পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি

ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগেই দুই দলের লড়াইটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2024, 12:00 AM

Updated : 26 Aug 2026, 09:37 AM

দিনের বেশিরভাগ সময় হেডিংলিতে ঝরেছে বৃষ্টি। ভারী বর্ষণের কারণে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আগেই পাকিস্তান ও ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

লিডসে বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায় শুরু হওয়ার কথা ছিল চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। কিন্তু ম্যাচের ভেন্যুতে মুষলধারে বৃষ্টির কারণে আগেভাগেই বাতিল করা হয় খেলা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই দুই দলের শেষ সিরিজ। ইংল্যান্ড বিশ্বকাপের দল দিলেও এখন পর্যন্ত স্কোয়াড ঘোষণা করেনি পাকিস্তান। আইসিসি অনুমতি ছাড়াই স্কোয়াডে পরিবর্তন আনার জন্য আগামী শনিবার পর্যন্ত সময় পাবে দলগুলো।

বার্মিংহ্যামে দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে শনিবার।

বিশ্বকাপে শিরোপাধারী ইংল্যান্ডের প্রথম ম্যাচ আগামী ৪ জুন, স্কটল্যান্ডের সঙ্গে। দুই দিন পর আসরের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান।