২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের নতুন কোচ ট্রট

অগাস্টে আয়ারল্যান্ড সফর দিয়ে আফগানদের সঙ্গে কাজ শুরু করবেন সাবেক এই ইংলিশ ব‍্যাটসম‍্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2022, 12:44 AM

Updated : 23 Jul 2022, 12:44 AM

গ্রাহাম থর্পের জায়গায় নতুন কোচ হিসেবে জোনাথন ট্রটকে বেছে নিল আফগানিস্তান। অগাস্টে আয়ারল্যান্ড সফর দিয়ে কাজ শুরু করবেন সাবেক এই ইংলিশ ব‍্যাটসম‍্যান।

আফগান ক্রিকেট বোর্ড শুক্রবার ৪১ বছর বয়সী ট্রটকে কোচ হিসেবে নিয়োগের কথা জানায়।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫২ টেস্ট, ৬৮ ওয়ানডে ও ৭টি টি-টোয়েন্টি খেলা ট্রট খেলোয়াড়ি জীবনের ইতি টানেন ২০১৮ সালে। এরপর থেকে কোচিংয়ের সঙ্গেই যুক্ত তিনি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের ব্যাটিং পরামর্শক ছিলেন ট্রট। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে ইংল্যান্ড পুরুষ জাতীয় দল, ইংল্যান্ড লায়ন্স ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে তার।

বিশ্ব ক্রিকেটে ধারাবাহিক উন্নতির মধ্যে থাকা আফগানিস্তান দলের দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ট্রট। আফগান ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করতে তর সইছে না বলে জানিয়েছেন তিনি।

আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে কাজ করার কথা ছিল ট্রটের স্বদেশি থর্পের। কিন্তু গত মেতে গুরুতর অসুস্থ হয়ে গড়েন ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। তাই তার আর দায়িত্ব নেওয়া হয়নি।

আয়ারল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানরা। যার প্রথমটি মাঠে গড়াবে ৯ অগাস্ট।