২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’ এখন ঢাকায়

উত্তরায় সেন্টারপয়েন্ট শপিং মলের লেভেল ২ তে আউটলেট খোলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 08:27 PM

Updated : 29 Oct 2026, 08:27 PM

আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’ দেশে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর খুলেছে।

ঢাকার উত্তরায় সেন্টারপয়েন্ট শপিং মলের লেভেল ২ তে আউটলেট খোলা হয়েছে বলে বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজি পার্টনার রেনেসাঁ ডেকোর লিমিটেড সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এ আউটলেট থেকে কেনাকাটার পাশাপাশি bd.ethnc.com ওয়েবসাইট থেকেও কেনাকাটা সারতে পারবেন গ্রাহকরা।

রেনেসাঁ ডেকোর বিজ্ঞপ্তিতে বলেছে, “স্বতন্ত্র প্রিন্ট, নান্দনিক ডিজাইন ও সমসাময়িক ফ্যাশন ট্রেন্ডের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ পরিচিত ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’। ফিজিক্যাল স্টোরের পাশাপাশি বাংলাদেশের ক্রেতাদের জন্য সাশ্রয়ী মূল্যে এথনিকের কালেকশন পাওয়া যাবে ব্র্যান্ডটির অনলাইন শপিং প্ল্যাটফর্মেও।”

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ব্র্যান্ডটির ফিজিক্যাল স্টোর ও অনলাইন কেনাকাটার সুবিধা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতেও অনলাইন কেনাকাটার সুযোগ রয়েছে। এখন বাংলাদেশেও কার্যক্রম শুরু করল এ ফ্যাশন ব্র্যান্ড।

এথনিকের চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার মুহাম্মদ উসমান, রেনেসাঁ ডেকোর লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মেহরীন আসাফ আউটলেট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন।