০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দেড় দশক পূর্তি উদযাপন করছে লোটো বাংলাদেশ

দেড় দশক পূর্তি উদযাপনের সময়ে লোটা বাংলাদেশ গাজীপুরের কাপাসিয়ায় নতুন কারখানা উদ্বোধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Oct 2026, 11:25 PM

Updated : 07 Oct 2026, 11:25 PM

স্পোর্টি লাইফস্টাইল ব্র্যান্ড লোটো বাংলাদেশ পথচলার দেড় দশক পূর্তি উদযাপন করছে।

এ উপলক্ষে সম্প্রতি ঢাকার গুলশান ক্লাবে ‘মিডিয়া গেট-টুগেদার’ এর আয়োজন করা হয় বলে কোম্পানি কর্তৃপক্ষ বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশে যাত্রা শুরুর পর দেড় দশকে লোটো শুধু একটি আন্তর্জাতিক স্পোর্টস ও লাইফস্টাইল ব্র্যান্ড হিসেবেই নিজের অবস্থান সুদৃঢ় করেনি, বরং দেশের শহর থেকে অঞ্চল সব পর্যায়ের ভোক্তাদের কাছে পণ্য পৌঁছে গড়ে তুলেছে বিস্তৃত একটি রিটেইল নেটওয়ার্ক।

“বর্তমানে সারা দেশে লোটোর ১৩৭টি ফ্ল্যাগশিপ এবং ১১০টি ফ্র্যাঞ্চাইজিসহ মোট ২৪৭টি আউটলেট রয়েছে। দীর্ঘ পথচলায় লোটো ইতোমধ্যেই ১ কোটিরও বেশি সন্তুষ্ট গ্রাহকের আস্থা অর্জন করেছে।”

১৫ বছর পূর্তির সময়ে লোটা বাংলাদেশ গাজীপুরের কাপাসিয়ায় নতুন কারখানা উদ্বোধন করেছে।

লোটো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “বাংলাদেশে ১৫ বছর পূর্ণ করা আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের মুহূর্ত। একজন গ্রাহক দিয়ে যে যাত্রার শুরু, আজ তা ২৪৭টি আউটলেটের মাধ্যমে এক কোটিরও বেশি সন্তুষ্ট গ্রাহকের কাছে পৌঁছেছে। এই দীর্ঘ পথচলার মূল শক্তি ছিল আমাদের গ্রাহকদের আস্থা ও বিশ্বাস।”