০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয়বারের মতো সেরা এজেন্ট সম্মাননা দিল পাঠাও কুরিয়ার

সব মিলিয়ে ১৮৩ জনকে এ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 07:52 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

গতবছরের পর এবারও কর্মচারী ও এজেন্টদের ‘সেরা এজেন্ট সম্মাননা’ দিল পাঠাও কুরিয়ার।

বৃহস্পতিবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ‘নিরলসভাবে কাজ করে যাওয়া’ ডেলিভারি এজেন্ট, বেস্ট হাব, বেস্ট ইনবাউন্ড, ক্লাস্টার ও রিজিওনাল লিডদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাঠাও লিমিটেডের চিফ টেকনোলজি অফিসার সিফাত আদনান, এইচ আর বিভাগের প্রধান এইচ এ সুইটি এবং পাঠাও কুরিয়ারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ দেলোয়ার হোসেন মারুফ।

অতিথিদের উদ্বোধনী বক্তব্যের পর এজেন্টদের সঙ্গে মতবিনিময় ও পুরস্কার বিতরণী পর্ব হয়। মধ্যাহ্নভোজের আমন্ত্রণের মধ্য দিয়ে ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানটি শেষ হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে ১৮৩ জনকে এ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে ছিল মোটরবাইক, টিভি, ফ্রিজ, কক্সবাজার ভ্রমণসহ অর্ধ কোটি টাকার পুরস্কার।

মোটরবাইক পেয়েছেন ঢাকার জুলমান হোসাইন ও আসাদুল ইসলাম, ময়মনসিংহের মো. তামিম ইসলাম, বরিশালের  সাকিব শিকদার, মুন্সিগঞ্জের মো. আওলাদ হোসেন, দিনাজপুরের মো. রাজু আহমেদ, নওগাঁর মো. সাইদি ইমাম।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবার পাশাপাশি ভবিষ্যতের জন্য শুভকামনা জানান।