চট্টগ্রামে শিশুদের জন্য আনন্দ আয়োজন ‘বু বু ওয়ার্ল্ড’র
“শিশুদের আনন্দের সঙ্গে শেখার সুযোগ তৈরি এবং তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ।”
শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সুপ্ত প্রতিভার বিকাশে ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করার কথা জানিয়েছে চট্টগ্রামের ইনডোর বিনোদনকেন্দ্র ‘বু বু ওয়ার্ল্ড’।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আনলকিং লিটল পটেনশিয়াল’ শিরোনামে এ আয়োজনের লক্ষ্য ছিল আনন্দের মধ্য দিয়ে শেখা, নিজেদের ভাবনা প্রকাশ এবং নতুন কিছু আবিষ্কারের সুযোগ তৈরি করা।
অনুষ্ঠানে ‘বু বু ওয়ার্ল্ডের’ প্রতিষ্ঠাতা ইফতেখার হোসেন বলেন, “প্রতিটি শিশুর মধ্যেই নিজস্ব কিছু সম্ভাবনা রয়েছে। সঠিক পরিবেশ, উৎসাহ ও পরিচর্যা পেলে সেই সম্ভাবনাকে বিকশিত করা সম্ভব।
“শিশুদের আনন্দের সঙ্গে শেখার সুযোগ তৈরি এবং তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ।”
অনুষ্ঠানে শিশুদের পাশাপাশি অংশ নেন তাদের অভিভাবকরাও। বিভিন্ন আনন্দদায়ক ও সৃজনশীল কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি উপভোগ করেন অংশগ্রহণকারীরা।
চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুদমিলা ফারিদ, বু বু ওয়াল্ডের মালিক প্রতিষ্ঠান সিপিডিএলের পরিচালক তাসনিম আলম, ফারজানা হোসাইন, বু বু ওয়াল্ডের সহপ্রতিষ্ঠাতা আফফান মানিক, চিটাগাং গ্রামার স্কুলের আর্ট কো-অর্ডিনেটর সঙ্গীতা চৌধুরী, দৈনিক পূর্বকোণের পরিচালক জোহানা চৌধুরী, আলিন’স ভোগের আলিনা মেহরাজ, তিলোত্তমার স্বত্বাধিকারী শায়লা আবেদী, আরিজ ফ্যাশন হাবের কর্ণধার ফাহমিদা সুমি।
