১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্যান্ডামার্টে মূল্য ছাড়

প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্তি উদযাপন ঘিরে মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে প্যান্ডামার্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2025, 10:30 PM

Updated : 26 Aug 2026, 02:23 PM

প্রতিষ্ঠার পঞ্চম বর্ষপূর্তি উদযাপন ঘিরে অক্টোবর মাসজুড়ে ফ্ল্যাশসেল, মূল্যছাড়, অ্যানিভার্সারি গিফট বক্স ও ‘বিশেষ ভাউচার’ দিচ্ছে ফুডপ্যান্ডার অনলাইন পণ্য ডেলিভারির প্ল্যাটফর্ম প্যান্ডামার্ট।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে ফুডপ্যান্ডা বলেছে, ক্যাম্পেইনে ‘DEALNAO’ কোড ব্যবহার করে নির্দিষ্ট অর্ডারে ১৫০ টাকা পর্যন্ত ছাড় মিলবে। ২০ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্যান্ডামার্ট থেকে নির্দিষ্ট মূল্যসীমার উপর পণ্য অর্ডার করলেই অ্যানিভার্সারি গিফট বক্স পাওয়া যাবে। অনলাইন পেমেন্টে ‘বিশেষ ভাউচার’ পাবেন ক্রেতারা।

ফুডপ্যান্ডার কিউ-কমার্স ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান বলেন, “কয়েক বছরে প্যান্ডামার্ট ধারাবাহিকভাবে একটি পূর্ণাঙ্গ ও বিশ্বস্ত অনলাইন গ্রোসারি ও লাইফস্টাইল ডেলিভারি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। আমরা এখন গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে বৈচিত্র্যময় পণ্য সরবরাহে গুরুত্ব দিচ্ছি।

“পাঁচ বছর পূর্তির এই অর্জন আমাদের প্রতি গ্রাহকদের আস্থার প্রতিফলন। আমাদের এই যাত্রার সঙ্গী হওয়ার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

প্যান্ডামার্টের পাঁচ বছর পূর্তির মাসব্যাপী ক্যাম্পেইনে পার্টনার ইস্টার্ন ব্যাংক ও ডমেক্স টয়লেট ক্লিনার।