১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

আকিজবশির গ্রুপ ও আনোয়ার ল্যান্ডমার্কের সমঝোতা স্মারক সই

“এই সমঝোতা শুধু পণ্য সরবরাহে সীমাবদ্ধ নয়, এটি দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি,” বলেন আকিজবশিরের কর্মকর্তা খোরশেদ আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 09:38 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

আকিজবশির গ্রুপ ও আবাসন খাতের নির্মাণ প্রতিষ্ঠান আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। 

বৃহস্পতিবার আকিজবশির গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ চুক্তির মাধ্যমে আনোয়ার ল্যান্ডমার্কের অনুমোদিত কর্মী ও গ্রাহকদের আকিজবশির গ্রুপের প্রিমিয়াম ‘বিল্ডিং ম্যাটেরিয়ালস’ পণ্য কেনার সুযোগ আরও সহজ হবে।

বুধবার চুক্তি সই হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আনোয়ার ল্যান্ডমার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ ফসিউল মাওলা ও আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ খোরশেদ আলম এতে সই করেন। 

এ চুক্তির আওতায় আকিজবশির গ্রুপের ‘প্রিমিয়াম বিল্ডিং ম্যাটেরিয়ালস’ পন্য যেমন- আকিজ সিরামিকস, রোসা স্যানিটারি ও বাথওয়্যার, আকিজ বোর্ড, আকিজ ডোর এবং আকিজবশির গ্লাসসহ একাধিক ব্র্যান্ডের পণ্যে অধিকতর সহযোগিতা পাবে আনোয়ার ল্যান্ডমার্ক।

পাশাপাশি চুক্তিতে ‘ক্রেডিট’ সুবিধা, ‘ওয়ারেন্টি সাপোর্ট’ ও ক্যাটাগরি-ভিত্তিক ‘ডিসকাউন্ট’ সুবিধা রাখা হয়েছে বলে জানানো হয়।

মোহাম্মদ খোরশেদ আলম বলেন, “এই সমঝোতা শুধু পণ্য সরবরাহের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি।”

মোহাম্মদ ফসিউল মাওলা বলেন, “এটি পারস্পরিক আস্থার ভিত্তিতে করা একটি অংশীদারিত্ব। কাঠামোবদ্ধভাবে একসাথে কাজ করে আমরা ধারাবাহিক সেবা ও দীর্ঘমেয়াদি মূল্য নিশ্চিত করতে চাই।”