ঢাকায় বোলে ইন্টেলিজেন্ট মেশিনারির সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশের প্লাস্টিক শিল্পের বর্তমান পরিস্থিতি, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
চীনের শীর্ষস্থানীয় মেশিনারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোলে ইন্টেলিজেন্ট মেশিনারি কোম্পানি লিমিটেডের ওপেন হাউস সেমিনার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এ সেমিনারে বাংলাদেশের প্লাস্টিক শিল্পে সর্বাধুনিক উৎপাদন প্রযুক্তি, স্বয়ংক্রিয় ব্যবস্থা ও এআই চালিত উৎপাদন ব্যবস্থার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এতে বোলে ইন্টেলিজেন্ট মেশিনারির ভাইস প্রেসিডেন্ট রিচার্ড, দক্ষিণ এশিয়া অঞ্চলের ব্যবস্থাপক লিওন এবং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. ওমর ফারুক, বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) শামীম আহমেদ ছিলেন। এছাড়া বিভিন্ন প্লাস্টিক উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে ইনজেকশন মোল্ডিং প্রযুক্তির সর্বশেষ উন্নয়ন, যন্ত্রের স্বয়ংক্রিয় পরিচালনা, জ্বালানি সাশ্রয়ী উৎপাদন, উন্নতমানের ও নির্ভুল উৎপাদন ব্যবস্থা এবং উৎপাদন ব্যয় কমানোর বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের প্লাস্টিক শিল্পের বর্তমান পরিস্থিতি, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
