Published : 04 Nov 2025, 09:46 AM
গুগল প্লে স্টোরে ‘মাইবিএল সুপার অ্যাপ’ বাংলাদেশের সর্বোচ্চ রেটিং অর্জন করার তথ্য দিয়েছে বাংলালিংক।
মোবাইল অপারেটরটির এই অ্যাপ ৪.৭ রেটিং অর্জন করেছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
“এটিই বাংলাদেশের টেলিকম অ্যাপগুলোর মধ্যে সর্বোচ্চ রেটিং। বাংলাদেশের কোটি গ্রাহক নির্বিঘ্ন সংযোগ, বিনোদন, ডিজিটাল পেমেন্ট, এবং জীবনযাপনভিত্তিক নানা সেবার জন্য এই অ্যাপটির ওপর নির্ভর করেন,” বলছে বাংলালিংক।
কোম্পানি মনে করে, সাধারণ সেলফ-কেয়ার অ্যাপ হিসেবে যাত্রা করা ‘মাইবিএল সুপার অ্যাপ’ এখন একটি পূর্ণাঙ্গ ‘লাইফস্টাইল’ প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে।

“বাংলালিংকের এই সুপার অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা এখন অ্যাকাউন্ট পরিচালনা থেকে শুরু করে চাহিদা অনুযায়ী প্যাকেজ কেনা, পেমেন্ট প্রদান, পছন্দ মত বিনোদন উপভোগ করা, বিশেষ অফার ও সুবিধা গ্রহণ সব কিছুই এই একটিমাত্র সহজ ও ব্যবহারবান্ধব অ্যাপের মাধ্যমেই করতে পারেন।”
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার (সিডিও) গোলাম কিবরিয়া বলেন, “গুগল প্লে স্টোরে সর্বোচ্চ রেটিং অর্জন আমাদের জন্য শুধু একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটি গ্রাহকের ভালোবাসা ও আস্থার প্রতিফলন। গ্রাহকদের চাহিদা, প্রত্যাশা ও অভিজ্ঞতাকেই কেন্দ্র করে আমরা মাইবিএল অ্যাপের প্রতিটি ফিচার তৈরি করি। প্রতিনিয়ত এই উন্নয়নের মাধ্যমে আমরা চাই, গ্রাহকরা যেন আরও সহজে, দ্রুত এবং নিরবচ্ছিন্নভাবে ডিজিটাল সেবার সুবিধা নিতে পারেন।”