১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিইউবিটিতে স্বাধীনতা দিবস উদযাপিত

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 12:25 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক, কবি ও সাহিত্যিক আবদুল হাই শিকদার। 

তিনি বলেন, "মুক্তবুদ্ধি ও সৃজনশীলতার চর্চায় নতুন প্রজন্মকে গড়ে তোলাই হল মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখার শ্রেষ্ঠ উপায়।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য এ এফ এম সরওয়ার কামাল। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী।

তিনি বলেন, "আমাদের লক্ষ্য কেবল দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা নয়, বরং দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলা। মহান স্বাধীনতা দিবসের এই দিনে আমাদের শপথ হোক-আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা যেন যার যার অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখতে পারি।"