Published : 19 Sep 2026, 08:24 PM
বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের ষোড়শ বার্ষিক সাধারণ সভা এবং গ্র্যান্ড ইকেবানা প্রদর্শনী সম্পন্ন হয়েছে।
শনিবার ধানমন্ডিতে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার নুভেল ভ্যাগ মিলনায়তনে এ অনুষ্ঠান হয় বলে আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের সদস্য, ইকেবানা শিল্পী ও অনুশীলনকারী, শিক্ষার্থী এবং জাপানি সংস্কৃতি ও ফুল সাজানোর ঐতিহ্যবাহী শিল্প ইকেবানায় আগ্রহী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের সভাপতি নাসরিন মেহেদী চৌধুরী স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা শামসুন্নাহার হোসাইন ইকেবানা প্রদর্শনী করেন; তিনি ইকেবানার নান্দনিক নীতি ও শৈল্পিক প্রকাশ তুলে ধরেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের ইতিহাস ও দীর্ঘ পথচলা নিয়ে ছিল বিশেষ পর্ব।
এতে সংগঠনের প্রতিষ্ঠাতা অধ্যাপক এ কে এম মোয়াজ্জেম হোসাইন অ্যাসোসিয়েশনের ইতিহাস ও অগ্রযাত্রা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বেঙ্গল বিস্কুটস লিমিটেডের নির্বাহী পরিচালক মামুনুল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া শঁব্রা।
অনুষ্ঠানে বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের বিভিন্ন কোর্স সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়।
এরপর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালকের উদ্বোধনের মাধ্যমে প্রাঙ্গণে গ্র্যান্ড ইকেবানা প্রদর্শনী শুরু হয়।