১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিইউবিটির ইইই বিভাগ পেল ‘বিএসি অ্যাক্রেডিটেশন’

“এই অর্জন উচ্চশিক্ষার মানদণ্ড বজায় রাখার ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত,” বলেন বিএসির চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 12:16 AM

Updated : 26 Aug 2026, 02:55 PM

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) ‘অ্যাক্রেডিটেশন’ পেয়েছে।

মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিইউবিটির প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেলের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসির চেয়ারম্যান মেসবাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “ইইই বিভাগের এই অর্জন উচ্চশিক্ষার মানদণ্ড বজায় রাখার ক্ষেত্রে একটি অনন্য দৃষ্টান্ত।”

ইইই বিভাগের চেয়ারম্যান আহমেদ আল মনসুর বলেন, “শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এই অর্জন আমাদের সকল শিক্ষক ও শিক্ষার্থীর সম্মিলিত কঠোর পরিশ্রমের ফল।”

বিইউবিটির উপাচার্য এ বি এম শওকত আলী বলেন, “বিইউবিটি শিক্ষার মান উন্নয়নে নিরন্তর কাজ করছে। তারই ধারাবাহিকতায় এই অর্জন।”

অনুষ্ঠানে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় ভূমিকা রাখায় ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো. শামসুল আরেফিন ও সহকারী অধ্যাপক মো. সাব্বির হাসান সোহাগকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।