বেতন ও ব্যবসায়িক লেনদেন সহজ করতে উপায়-বিসিএল গ্রুপের চুক্তি
এই চুক্তির আওতায় বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টিএমএসএস এলপিজি লিমিটেড, বিসিএল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিসিএল বোর্ড মিলস লিমিটেডের বেতন দেওয়া ও ব্যবসায়িক লেনদেন সেবা এখন থেকে উপায়ের মাধ্যমে সম্পন্ন হবে।
মোবাইলে আর্থিক সেবার কোম্পানি উপায় এবং টিএমএসএস বগুড়ার সহযোগী প্রতিষ্ঠান বিসিএল গ্রুপ এর মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
এই চুক্তির আওতায় বিসিএল গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, টিএমএসএস এলপিজি লিমিটেড, বিসিএল সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং বিসিএল বোর্ড মিলস লিমিটেডের বেতন দেওয়া ও ব্যবসায়িক লেনদেন সেবা এখন থেকে উপায়ের মাধ্যমে সম্পন্ন হবে।
এর ফলে দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সম্পর্ক ‘আরও সুদৃঢ় ও দীর্ঘমেয়াদে ফলপ্রসূ’ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়, বিসিএল গ্রুপের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও টিএমএসএস বগুড়ার ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর সারোয়ার মাহমুদ, বিসিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মেজবাউল বারী শুভ্র, উপায়ের কর্পোরেট সেলস বিভাগের প্রধান সাজ্জাদ আলম, এবং কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান মোহাম্মদ সামসুজ্জোহা ছাড়াও উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
