২৩% লভ্যাংশ অনুমোদন দিল রংপুর ফাউন্ড্রী লিমিটেড
কোম্পানির ৪৫তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে।
২০২৪-২৫ অর্থবছরে রংপুর ফাউন্ড্রী লিমিটেড (আরএফএল) শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ হারে লভ্যাংশ অনুমোদন দিয়েছে।
বুধবার কোম্পানির ৪৫তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন দেওয়া হয় বলে কোম্পানি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিডিওকলে অনুষ্ঠিত সভায় বিনিয়োগকারীরা আগের বছরগুলোতে কোম্পানির অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ দেন। কোম্পানির ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য মতামত দেন।
“ব্যবস্থাপনা পরিচালক বিনিয়োগকারীদের উদ্দেশে ব্যবসার সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিনিয়োগকারীদের অব্যাহত সমর্থন আহ্বান করেন।”
রংপুর ফাউন্ড্রী লিমিটেডের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রথীন্দ্র নাথ পাল, পরিচালক সাবিহা আমজাদ, পরিচালক চৌধুরী কামরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক আবু তাহের চৌধুরী ও জাকিয়া সুলতানা, পরিচালক (অর্থ) উজমা চৌধুরী, পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুল, ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা শফিউল আলম, কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান এফসিএস ও শেয়ারহোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন।
