১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স নিয়ে এল নতুন অ্যাপ

এটি ব্যবহারকারীদের লাইফস্টাইলকে সহজ করতেও ভূমিকা রাখবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 12:41 AM

Updated : 26 Aug 2026, 02:14 PM

গ্রাহকদের আরও উন্নত, আধুনিক পদ্ধতিতে ও সহজ উপায়ে সেবা দিতে নতুন নকশার অ্যাপ নিয়ে এসেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

‘গার্ডিয়ান লাইফ' নামেই অ্যাপটি উন্মোচন করার তথ্য মঙ্গলবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, গার্ডিয়ান লাইফ শুধু কাজের ক্ষেত্রেই নয়, আধুনিক ব্যবহারকারীদের কথা ভেবে তৈরি; যা তাদের লাইফস্টাইলকে সহজ করতে ভূমিকা রাখবে।

পুরনো বীমা গ্রহীতা (পলিসি হোল্ডার) কিংবা একেবারে নতুন গ্রাহক- সবাই এটি ব্যবহার করে বলেছেন, এটি তাদের জন্য ‘অল-ইন-ওয়ান’ সমাধান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এ অ্যাপ কাগজপত্রের ঝামেলা থেকে মুক্তি দেবে। এখন ইন্স্যুরেন্স ক্লেইম করা, ক্লেইমের স্ট্যাটাস চেক করা থেকে শুরু করে তা সেটেল পর্যন্ত সব কিছু দেখা এখন খাবার অর্ডার করার মতই সহজ হবে।

এতে বলা হয়, শুধু ফোন নম্বর বা ইমেইল ব্যবহার করে নিবন্ধন করা যাবে। গার্ডিয়ান এক্সিডেন্টাল কেয়ার বা গার্ডিয়ান ক্যানসার কেয়ারের মত ডিজিটাল সেবা নেওয়ার কাজও অ্যাপ থেকে সম্পন্ন করা যাবে।

এছাড়া টেলিমেডিসিন, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট, ওষুধ অর্ডার, অ্যাম্বুলেন্স ডাকা, এমনকি স্যাম্পল কালেকশনের মত সেবা পাওয়া যাবে এ অ্যাপ থেকে।

গার্ডিয়ানের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ রকিবুল করিম বলেন, “আমরা গ্রাহকদের ডিজিটাল অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্যে নিরলস কাজ করে চলেছি। এর ধারাবাহিকতায়, আমরা নতুন এ অ্যাপ চালু করেছি।”

নতুন অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় অ্যাপ স্টোরে পাওয়া যাবে।