Published : 05 Jan 2026, 04:11 PM
নতুন পাঁচ শতাধিক পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে আরএফএল।
এবারের ত্রিশতম বাণিজ্য মেলায় কোম্পানির আটটি প্যাভিলিয়ন ও স্টলে পাঁচ হাজারের বেশি পণ্য প্রদর্শন করা হচ্ছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, মেলায় আরএফএলের প্রধান আকর্ষণ ‘আরএফএল প্রিমিয়াম প্যাভিলিয়ন’। বাণিজ্য মেলার মূল ভবনের উত্তর পাশে ৫ হাজার বর্গফুটের তিন তলা এই প্যাভিলিয়ন থেকে দর্শনার্থীরা প্রয়োজনীয় পণ্যের ‘এ টু জেড’ সমাধান পাচ্ছেন।
হাউজওয়্যার, কিচেনওয়্যার, খেলনা, মেলামাইন, স্টেশনারিসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শিত হচ্ছে সেখানে।

আরএফএল হাউজওয়্যারের দেড় হাজারের বেশি গৃহস্থালী পণ্য এই প্রিমিয়ার প্যাভিলিয়নে প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে ইউরোপে রপ্তানি হয় এমন বিশেষ কিছু পণ্যও এই প্রথম মেলায় এসেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফুড কনটেইনার, বাস্কেট ও ওয়াটার বটল।
ক্রেতাদের জন্য ৩০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে এ প্যাভিলিয়নে।
আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম বলেন, “প্রতিবারের মত এবারও দর্শননার্থীদের আগ্রহকে গুরুত্ব দিয়ে নতুন ও মানসম্মত পণ্য প্রদর্শন করছি। বিশেষ অফার ও ছাড় থাকায় ক্রেতারা উপভোগ্য কেনাকাটার অভিজ্ঞতা পাবেন।"

আরএফএল প্রিমিয়ার প্যাভিলিয়নের পাশেই রয়েছে ‘ট্র্যাভেলো’ লাগেজ ও ওয়াকার ফুটওয়্যারের স্টল।
ওয়াকার ফুটওয়্যার প্রায় ৫০টি নতুন পণ্য প্রদর্শন করছে এবং ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে। ট্র্যাভেলো লাগেজে সর্বোচ্চ ৫০ শতাংশ মূল্যছাড় দেওয়া হচ্ছে।
এবারের মেলার মূল ভবনে দুটি আলাদা স্টলে রিগ্যাল ফার্নিচার ও ভিশন ইলেকট্রনিকস পণ্য প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে রিগ্যাল ফার্নিচার ৪৫টির বেশি ডিজাইনের নতুন ফার্নিচার প্রদর্শন করছে।
ভিশন ইলেকট্রনিকস তাদের ৩০০ পণ্যের মধ্যে ২৫টির বেশি নতুন পণ্য তুলে ধরছে। এ স্টলেই সাজানো পাওয়া যাচ্ছে আরএফএল এর প্রোটন মোবাইল ফোন।
এই প্রথমবারের মতো মেলায় ‘রাইডো’ নামে ইলেকট্রিক স্কুটারের জন্য আলাদা স্টল রাখা হয়েছে, যেখানে আটটি মডেল প্রদর্শন করা হচ্ছে। এছাড়া এসব ইলেকট্রিক স্কুটারে মেলা উপলক্ষে দেয়া হচ্ছে বিশেষ ছাড়।