১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পাবজি মোবাইল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘এ ওয়ান আরজি ইস্পোর্টস’

ঢাকায় রবির করপোরেট অফিসে টুর্নামেন্টের সমাপনী হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 07:17 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

পাবজি মোবাইল টুর্নামেন্ট এয়ারটেল গেমিং অ্যারেনাতে চ্যাম্পিয়ন হয়েছে এ ওয়ান আরজি ইস্পোর্টস।

ঢাকায় রবির করপোরেট অফিসে টুর্নামেন্টের সমাপনী হয়েছে বলে রবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চ্যাম্পিয়নশিপে প্রথম রানার্স-আপ হয়ে জেনেসিস জিভিট এবং দ্বিতীয় রানার্স-আপ হয়েছে নরমিস ইস্পোর্টস। সমাপনী অনুষ্ঠানে সেরা ১০ দলকে সম্মাননা জানানো হয়।

সমাপনী অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “এ আয়োজন তরুণ প্রজন্মকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্ষমতায়নের ক্ষেত্রে এয়ারটেলের প্রতিশ্রুতির প্রতিফলন। এয়ারটেল গেমিং অ্যারেনা শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি অভিযাত্রা। আমরা গর্বিত যে, আমরা তরুণ বাংলাদেশি গেমারদের স্বীকৃতি এবং এমন মঞ্চ দিতে পেরেছি যা তাদের অনুপ্রাণিত করবে।”

৫১২টি নিবন্ধিত দল ও দেশের আড়াই হাজারের বেশি গেমারদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা হয়েছে। ছয়টি রাউন্ডে লড়াই করেন তারা।