১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নর্থ সাউথে শিক্ষকদের নিয়ে কর্মশালা

কর্মশালার উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানসিক স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ বৃদ্ধি করা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষকদের নিয়ে ‘বার্নআউট ম্যানেজমেন্ট: ওয়ার্ক-লাইফ ব্যালান্স’ কর্মশালা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে মঙ্গলবার এ কর্মশালা হয়েছে বলে এনএসইউ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কর্মশালার উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মানসিক স্বাস্থ্য ও সার্বিক কল্যাণ বৃদ্ধি করা। এতে নিজের যত্ন ও মানসিক চাপ মোকাবিলার বিভিন্ন কৌশল আলোচনা ও প্রদর্শন করা হয়।”

‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্সের’ পরিচালক অধ্যাপক হালিমুর আর খান উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানসিক চাহিদা নিয়ে আলোচনা করেন। মনোবল বৃদ্ধিতে ‘কার্যকর সুস্থতা কর্মসূচি’ গ্রহণের ওপর জোর দেন।

সমাপনী বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। তিনি শিক্ষকদের কল্যাণে বিশ্ববিদ্যালয়ের নানা পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়টির ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল’ (আইকিউএসি) ও ‘কাউন্সেলিং অ্যান্ড ওয়েলবিইং সেন্টারের’ উদ্যোগে এ কর্মশালা সঞ্চালনা করেন ‘ক্লিনিক্যাল সাইকোলজিস্ট’ রুবিনা জাহান।