Published : 18 May 2026, 06:58 PM
ঈদ ক্যাম্পেইনে ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে মোবাইলে আর্থিক সেবা কোম্পানি নগদ।
ঈদযাত্রার টিকেট, পোশাক, মুদিপণ্য ও খাবারসহ নিত্যপ্রয়োজনীয় কেনাকাটায় এ সুবিধা মিলছে বলে সোমবার নগদ কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদ অ্যাপ অথবা কিউআর কোড স্ক্যান করে কিংবা ই-কম গেটওয়ে ব্যবহার করে পেমেন্ট করলেই গ্রাহক পাচ্ছেন সঙ্গে সঙ্গে ক্যাশব্যাক।
ইলেকট্রনিক্স পণ্যের কেনাকাটায় গ্রাহক ক্যাশব্যাক পাবেন ৫০০ টাকা। এজন্য ন্যূনতম ২০ হাজার টাকার পণ্য কিনতে হবে। ওয়ালটন, সিঙ্গার, বাটারফ্লাই, ট্রান্সকম ডিজিটাল, র্যাংস, হাইয়ার, ভিশন, মিনিস্টার, এস্কয়ার ইলেকট্রনিক্স, গ্যাজেট অ্যান্ড গিয়ার, অ্যাপল গ্যাজেটস এবং স্টার টেক থেকে পণ্য কিনলে এই সুবিধা মিলবে।
ঈদের পোশাক ও জুতা কেনাকাটায় পাওয়া যাবে ৪০০ টাকা পর্যন্ত সাশ্রয়ের সুযোগ। নির্দিষ্ট ব্র্যান্ড থেকে ন্যূনতম ২ হাজার ৫০০ টাকার কেনাকাটায় পোশাকের জন্য ২০০ টাকা এবং জুতার জন্য আরো ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। ইনফিনিটি, টুয়েলভ ক্লোথিং, সারা লাইফস্টাইল, জেন্টল পার্ক, আর্টিসান, সেঁলর, লে রিভ, এপেক্স, বে এম্পোরিয়াম ও বাটা থেকে কেনাকাটা করলে এ অফার মিলবে।
মুদিপণ্য কেনাকাটায় সুপারস্টোরে ন্যূনতম ২ হাজার ৫০০ টাকা পেমেন্ট করলে প্রতি লেনদেনে ১০০ টাকা করে দুইবারে ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
এছাড়া রেস্তোরাঁ ও অনলাইন ফুডও এই ক্যাম্পেইনের আওতায় রয়েছে। নগদ বলছে, নির্বাচিত রেস্তোরাঁ থেকে ন্যূনতম ৫০০ টাকার বিল পেমেন্টে গ্রাহক দুইবারে মোট ১০০ টাকা ক্যাশব্যাক পাবেন। অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডি থেকে সর্বনিম্ন ৪৯৯ টাকার খাবার অর্ডার করলে মিলবে ১০ শতাংশ (সর্বোচ্চ ১০০ টাকা) ক্যাশব্যাক।
টগি ফান ওয়ার্ল্ড ও হাইপার প্লেগ্রাউন্ডসের এর মতো বিনোদন কেন্দ্রে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে দুইবার ৫০ টাকা করে ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।
নগদ বিজ্ঞপ্তিতে বলছে, নির্দিষ্ট অনলাইন মার্কেটপ্লেস যেমন দারাজ ও অথবা ডটকমে সর্বনিম্ন ১ হাজার টাকার কেনাকাটায় দুইবারে মোট ২০০ টাকা (প্রতিবার ১০০ টাকা) ক্যাশব্যাক পাওয়া যাবে।
ঈদযাত্রায় টিকেট বুকিং পোর্টাল ‘বিডিটিকেট’ ও ‘সহজ বাস’ এর সঙ্গে অংশীদারত্ব রয়েছে নগদের। ক্যাম্পেইনে ৫০০ টাকা বা তার বেশি মূল্যের টিকেট কাটলেই প্রতি লেনদেনে ৫০ টাকা করে দুইবারে মোট ১০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।