১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পিডিবিএলের পর্ষদ সভা হয়ে গেল

অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের উপর বিস্তারিত আলোচনা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2026, 03:31 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) ৬৩তম পরিচালনা পর্ষদ সভা এবং ৮২তম দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ সম্প্রতি ঢাকায় গুলশানের একটি হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, সভায় দেশের সরকারি সিকিউরিটিজের উন্নয়ন, মুদ্রা বাজার ও বিদেশি মুদ্রাবাজারের গতিশীলতা এবং দেশি ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের উপর বিস্তারিত আলোচনা হয়।

পিডিবিএলের চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পিডিবিএল সিইও, কমিউনিটি ব্যাংক বাংলাদেশের এমডি কিমিয়া সাআদত।

এছাড়া বিভিন্ন ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধান, ট্রেজারি ডিলার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।