১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাঠাওয়ের নতুন ক্যাম্পেইন, ডিসকাউন্টসহ নানা সুযোগ

ক্যাম্পেইনে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, ৫০ হাজার টাকার মূল্যের গিফটসহ নানা সুযোগ রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 07:50 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

রাইড শেয়ারিং ও ফুড ডেলিভারির প্ল্যাটফর্ম পাঠাও নিয়ে এসেছে নতুন ক্যাম্পেইন ‘চলো দেশি ভাইব-এ’।

১৪ থেকে ৩১ মে পর্যন্ত এ ক্যাম্পেইনে ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি, ৫০ হাজার টাকার মূল্যের গিফটসহ নানা সুযোগ রয়েছে বলে পাঠাও বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মে মাসজুড়ে পাঠাও ব্যবহারকারীরা রাইড ও ফুডের ওপর সর্বমোট ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে পাঠাও বাইকে তিনটি রাইডে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট। পাঠাও কারে তিনটি রাইডে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট। পাঠাও ফুডে পাঁচটি অর্ডারে মোট ১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

এ ছাড়া পাঠাও কার ইন্টারসিটি রাইডে রয়েছে ১ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ক্যাম্পেইনে পাঠাও অ্যাপে প্রতিটি লেনদেনে পাওয়া যাবে ডাবল পাঠাও পয়েন্টস, মানে প্রতিটি অর্ডার বা রাইডেই পয়েন্ট বাড়বে দ্বিগুণ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পেইনের বিশেষ আকর্ষণ হচ্ছে ‘বিগ বক্স’। এতে থাকবে একটি পাবলিক ‘উইশবোর্ড’, যেখানে ব্যবহারকারীরা তাদের ‘উইশ’ লিখতে পারবেন।  সেখান থেকে নির্বাচিত ১০ জনকে ইউজারদের উইশ পূরণ করবে পাঠাও।

পাঠাও কারে ফ্ল্যাপে ও বিগ বক্সের পাশে থাকবে একটি কিউআর কোড। স্ক্যান করলেই পাওয়া যাবে মজার মজার প্রশ্ন। সঠিক উত্তর দিলেই পাবেন পয়েন্ট, আর সেই পয়েন্ট দিয়ে জেতার সুযোগ থাকবে ৫০ হাজার টাকার মূল্যের উপহার।