Published : 22 Oct 2025, 10:01 PM
অ্যাপভিত্তিক সেবাদানকারী কোম্পানি পাঠাও এক দশক পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ডিসকাউন্ট, ক্যাশব্যাকসহ নানা পুরষ্কারের আয়োজন।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠাও বলেছে, ৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ক্যাম্পেইন চলবে। উদযাপন আকর্ষণীয় করতে নয়টি ‘টপ পার্টনার’ গ্রাহকদের জন্য বিভিন্ন অফার রয়েছে।
পাঠাও চালু করেছে আইফোন ১৭ প্রো ম্যাক্স ‘গিভঅ্যাওয়ে’, যা চলবে ৯ নভেম্বর পর্যন্ত। প্রতিটি বাইক রাইড, কার রাইড, ইন্টারসিটি কার রাইড বা ফুড অর্ডারের মাধ্যমে ইউজাররা একটি করে পয়েন্ট পাবেন, যা তাদের গ্র্যান্ড প্রাইজ জেতার সম্ভাবনা বাড়াবে।
এ ছাড়া শুরু হয়েছে ‘ট্রেজার হান্ট’, যেখানে ওরাইমো থেকে আছে ৫ লাখ টাকার পুরস্কার। ইতোমধ্যে হাজারো ইউজার ‘ইন-অ্যাপে’ হিন্ট সমাধান করে খুঁজে পেয়েছেন ‘হিডেন’ পুরস্কার। পাশাপাশি ১৫ অক্টোবর থেকে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ‘অন-গ্রাউন্ড অ্যাক্টিভেশন’ শুরু হয়েছে।
বাংলালিংক পাঠাও ইউজারদের জন্য স্পেশাল ডেটা প্যাক, পাশাপাশি ‘অরেঞ্জ ক্লাবের’ সদস্যদের জন্য স্বাস্থ্যসেবায় ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে। ‘কোর্ট সাইড’ সব কেনাকাটায় ১০ শতাংশ ‘ইন-স্টোর ডিসকাউন্ট’ ঘোষণা করা হয়েছে। ‘মানা বে’ পাঠাও গ্রাহকদের জন্য এনেছে ‘বাই ওয়ান, গেট ওয়ান’ অফার, যা পেতে পাঠাও অ্যাপ দেখাতে হবে টিকিট কাউন্টারে।
‘মোশন ফ্লো’ প্রোমো কোড ‘pathao10’ ব্যবহারে সব পণ্যে ১৫ শতাংশ ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। অনলাইন কেনাকাটায়, অথবা পাঠাও অ্যাপ দেখিয়ে অফলাইন স্টোর থেকেও পাওয়া যাবে।
‘শেয়ার ট্রিপ’ ২০ হাজার টাকার বেশি ‘ডোমেস্টিক’ বা ‘ইন্টারন্যাশনাল’ ফ্লাইট বুকিংয়ে ২ হাজার টাকা ডিসকাউন্ট ঘোষণা করেছে। অ্যাপ বা ওয়েবসাইটে বুকিংয়ের সময় প্রোমো কোড ‘PATHAO10’ ব্যবহার করে এ সুবিধা পাওয়া যাবে।
আর ‘স্বপ্ন’ অনলাইন কেনাকাটায় ১০ শতাংশ বা সর্বোচ্চ ৫০০ টাকা ছাড় ঘোষণা করেছে, যা প্রোমো কোড ‘shwapnopathao’ ব্যবহার করে পাওয়া যাবে।
‘সুমাস টেক’ ১০ শতাংশ বা সর্বোচ্চ ৬০০ টাকা ডিসকাউন্ট ঘোষণা করেছে। প্রোমো কোড ‘ST10SAVE’ ব্যবহার করে অনলাইন কেনাকাটায়, অথবা পাঠাও অ্যাপ দেখিয়ে অফলাইন স্টোর থেকেও ডিসকাউন্ট পাওয়া যাবে।
পাঠাও বলছে, জনপ্রিয় ‘দশে ১০ Quiz’ ইউজারদের জন্য আনন্দ ও পুরস্কার নিয়ে এসেছে, যেখানে অংশগ্রহণকারীরা পাবেন সর্বমোট ১ লাখ টাকা পর্যন্ত সমমূল্যের পুরস্কার। এ ছাড়া ‘উইশ পাঠাও’ দেশের বিভিন্ন জায়গায় ১০টি ইউজার ও ১০টি পাঠাও হিরোর ইচ্ছা পূরণ করছে। উইশ পাঠানো যাবে সোশ্যাল মিডিয়া, কুরিয়ার হাব বা ইন-অ্যাপ কার্ডের মাধ্যমে।
পাঠাও বাইক, কার, ফুড ও ইন্টারসিটিতে আছে মোট ১ হাজার ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। আর পাঠাও পে-তে এক্সট্রা ৩০০ টাকা ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা।