Published : 18 Jun 2026, 04:12 PM
নেচার ইনডেক্স ইনস্টিটিউশনাল র্যাংকিংয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ক্যাটাগরিতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।
এ ক্যাটাগরিতে দেশের সব গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ইউআইইউ এর অবস্থান দশম। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরেছে।
২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত গবেষণাকর্মের ওপর ভিত্তি করে এবারের মূল্যায়ন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গবেষণা, উদ্ভাবন ও বৈশ্বিক মানসম্পন্ন উচ্চশিক্ষার ধারাবাহিক অগ্রযাত্রায় নতুন মাইলফলক অর্জন করেছে ইউআইইউ। শুরু থেকেই গবেষণাকেন্দ্রিক শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা এবং উদ্ভাবনী চিন্তাকে অগ্রাধিকার দিয়ে আসছে এ প্রতিষ্ঠানটি।