১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ‘সানা সাফিনাজের’ দ্বিতীয় শাখা চালু

“উদ্বোধন উপলক্ষে সব পণ্যে থাকছে ৩০ শতাংশ ছাড়, যা চলবে ১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত,” বলা হয় বিজ্ঞপ্তিতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 07:54 PM

Updated : 11 Sep 2026, 02:27 PM

ঢাকায় দ্বিতীয় শাখা খুলেছে ফ্যাশন ব্র্যান্ড ‘সানা সাফিনাজ’।

উত্তরায় ‘সেন্টারপয়েন্ট শপিং মলে’ এ শাখা খোলা হয়েছে বলে শনিবার কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

এতে বলা হয়, “নতুন শাখায় ক্রেতাদের জন্য থাকছে মসলিন, প্রিমিয়াম শার্ট, এসেনশিয়াল কালেকশনসহ নানা আকর্ষণীয় ফ্যাশন সামগ্রী। আধুনিক ডিজাইন ও আন্তর্জাতিক মানের ফ্যাশনের সমন্বয়ে সাজানো হয়েছে পুরো আউটলেট।

“উদ্বোধন উপলক্ষে সব পণ্যে থাকছে ৩০ শতাংশ ছাড়, যা চলবে ১৫ মে থেকে ১৭ মে পর্যন্ত। ফ্যাশনপ্রেমীদের জন্য সানা সাফিনাজের এই নতুন আয়োজন হয়ে উঠবে অনন্য এক শপিং অভিজ্ঞতা।”

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান ওহিদুল হক চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর ফারহানা আক্তার, ডিরেক্টর সোহেল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার।