'সমৃদ্ধির পথে এক সাথে’ প্রতিপাদ্যে ৪০ বছর পূর্তি উদযাপন ইফাদের
“চার দশকের যাত্রা শুধু ব্যবসা নয়, বরং দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের অগ্রগতির গল্প,” বলেন ইফতেখার আহমেদ।
‘সমৃদ্ধির পথে এক সাথে’ প্রতিপাদ্য নিয়ে ৪০ বছর পূর্তি উদযাপন করল শিল্পগোষ্ঠী— ইফাদ গ্রুপ।
এ উপলক্ষে শনিবার ঢাকার ধামরাইয়ে ইফাদ অটোস ফ্যাক্টরিতে ‘বর্ণাঢ্য অনুষ্ঠান’ আয়োজন করা হয় বলে কোম্পানির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপুসহ কোম্পানির ভাইস চেয়ারম্যান, গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর এবং বিভিন্ন ব্যবসায়িক বিভাগের উচ্চপদস্থ কর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতেখার আহমেদ টিপু বলেন, “ইফাদের ৪০ বছরের যাত্রা শুধু ব্যবসা নয়, বরং দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের অগ্রগতির গল্প।
“আমরা বিশ্বাস করি, আগামী দিনগুলোতেইফাদ আরও শক্তিশালীভাবে শিল্প, কর্মসংস্থান ও সামাজিক কল্যাণের মাধ্যমে এগিয়ে যাবে।“
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৫ সালে যাত্রা শুরু করে এ শিল্পগোষ্ঠী। অটোমোবাইল, লুব্রিকেন্ট, ইন্ডাস্ট্রিয়াল কম্প্রেসর, প্যাকেটজাত খাদ্য পণ্য, টয়লেট্রিজ, মিডিয়া ও তথ্যপ্রযুক্তি খাতে সফলভাবে ব্যবসা পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটি সততা, নিষ্ঠা, উদ্ভাবন ও সমাজের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেছে।
অনুষ্ঠানে ইফাদের ‘সহযোদ্ধাদের’ নিষ্ঠা ও অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’। এছাড়া কর্মীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ইফাদ গ্রুপের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কারখানা প্রাঙ্গণে হয় ‘বৃক্ষরোপণ কর্মসূচি’।
অনুষ্ঠানের শেষ ভাগে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
