Published : 14 Jun 2026, 05:19 PM
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স’ আয়োজন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন হয়েছে বলে রোববার ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বৃদ্ধি ও তরুণ বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে এ সম্মেলন আয়োজন করা হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।
ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সিলেট জেলার সব তফসিলি ব্যাংকের সহযোগিতায় লিড ব্যাংক হিসেবে সম্প্রতি সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে ট্রাস্ট ব্যাংক পিএলসি।
ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ রিস্ক অফিসার (সিআরও) আখলাসুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) মোহাম্মদ আব্দুল কাদির।