১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাইক্লোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তাহসান

তাহসান বলেন, মাইক্লো এমন একটি ব্র্যান্ড যারা স্টাইলিশ ও কোয়ালিটি পোশাককে সবার জন্য সহজলভ্য করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2025, 08:45 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

ফ্যাশন ব্র্যান্ড ‘মাইক্লো’ অভিনেতা ও গায়ক তাহসান রহমান খানকে তাদের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসাডর করে নিয়েছে। 

আগামী ১৪ মাস তাহসান এই দায়িত্বে থাকবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তাহসান বলেন, “মাইক্লো এমন একটি ব্র্যান্ড যারা স্টাইলিশ ও কোয়ালিটি পোশাককে সবার জন্য সহজলভ্য করেছে। আমি তাদের সঙ্গে যুক্ত হতে পেরে সত্যিই আনন্দিত।”

এক বছরের মধ্যেই মাইক্লো ১৪টি আউটলেট চালু করেছে এবং চলতি বছরে আরও ৭টি নতুন আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। 

তাহসানকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার বিষয়ে ‘মাইক্লো’ বলেছে, “মাইক্লো-এর আধুনিক, মিনিমালিস্ট ও লাইফস্টাইলভিত্তিক ব্র্যান্ড দৃষ্টিভঙ্গির সাথে তাহসান রহমান খানের ব্যক্তিত্বের চমৎকার মিল রয়েছে।

“মাইক্লোর সাথে তার এই যুক্ত হওয়া ব্র্যান্ডটিকে আরও শক্তিশালীভাবে তরুণদের মাঝে উপস্থাপন করবে।”